সোমবার ১৯, অক্টোবর ২০২৬

সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --

জবির ‘নোঙর’ বাসে আগুন,অল্পের জন্য রক্ষা পেলেন সবাই

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে রাখা হয়েছিল। এ সময় বাসটির পাশে একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

তানজিল মিয়া আরও বলেন, এ ঘটনায় কেউ আহত হননি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Link copied!