তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের সভাপতি মো. জাকির সরকার জীম এবং সাধারণ সম্পাদক সালমান ইমতিয়াজ সাকিব নির্বাচিত হযেছেন।
রবিবার (৩১ আগস্ট) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. জাকির সরকার জীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সালমান ইমতিয়াজ সাকিব।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাদিক দোলা রাবি । সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হাসান কাব্য ও মো. রিপন মিয়া ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রেদওয়ানুল জান্নাত, সায়মা আফিফা তামান্না ও মো. আমিনুর রহমান । সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুরাদ হাসান মারুফ । সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোজাদ্দেদুর রহমান সোহান , রাহিউল প্রধান ও আলাউদ্দিন আলভী ।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মো. মেহবাবুল হক , প্রচার সম্পাদক কপিল আহমেদ বিজয় , দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মাকসুরাতুন নাইমা দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুকুমার মহন্ত সাম্য , আবিরুল ইসলাম , রাফি আল মামুন ও শামসুল আরেফিন শিহাব।
নব নিরবাচিত সভাপতি মো. জাকির সরকার জীম বলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী, শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নদীভাঙন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসা কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের যেকোনো শিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কিত প্রয়োজনে এই সমিতি অভিভাবক হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন , শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা প্রদান এবং একটি সেবামূলক ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবার হিসেবে ছাত্র কল্যাণ সমিতিকে এগিয়ে নেওয়াই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য। আমরা কুড়িগ্রাম জেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতে প্রবীণ গুণীজন, শিক্ষক ও সমিতির সাবেক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
সাধারণ সম্পাদক সালমান ইমতিয়াজ সাকিব বলেন, আলহামদুলিল্লাহ। আজ কুড়িগ্রাম জেলা সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এবং কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করার একটি সুযোগ। যারা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে দায়িত্বটি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।
সংগঠনটির নতুন কমিটির সদস্যরা কুড়িগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের কল্যাণ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।