প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম
জাতীয় পর্যায়ে পরিবেশ বিষয়ক প্রকল্প প্রস্তাব প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের একটি দল।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
রাবিপ্রবির হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার লাভ করেন ফরেস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তালেব এবং একই বিভাগের দুই শিক্ষার্থী যথাক্রমে ফয়সাল আহমেদ ও সুদীপ সেন অর্ক।
তাদের প্রকল্পের শিরোনাম 'বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট থ্রু ভার্মিকম্পোস্টিং ফর রাঙ্গামাটি মিউনিসিপালিটি'। প্রকল্পটিতে রাঙ্গামাটি পৌর এলাকার জৈব-বিয়োজ্য বর্জ্য ব্যবস্থাপনায় ভার্মিকম্পোস্টিং প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব তুলে ধরা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার এবং সনদ প্রদান করা হয়।
এ অর্জনের মাধ্যমে রাবিপ্রবিতে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে সম্ভাবনার দাঁড় উন্মোচন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
