মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা-বাগানে এক পার্মানেন্ট শ্রমিকের জমানো পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে অফিসের সামনে বিক্ষোভ শুরু করেছেন।
অভিযোগকারী শ্রমিকের নাম জাড়িয়া খাড়িয়া। তিনি ওই বাগানের একজন পার্মানেন্ট শ্রমিক। তার প্রতি মাসে জমানো পেনশনের মোট ২,২৪,৩৬০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকদের অভিযোগ, বাগানের কেরানি বাবুর দায়িত্বে থাকা কিষোন চন্দ্র দাস ওরফে চানা বাবু এই টাকা আত্মসাৎ করেছেন।
এই ঘটনার সাথে বাগানের পিএফ ক্লার্ক শিউলি বুনার্জী এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কিরণ শুক্ল বৈদ্য ও জড়িত রয়েছেন বলে শ্রমিকরা অভিযোগ করেন।
টাকা আত্মসাতের প্রতিবাদে মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) থেকে বাগানের শ্রমিকরা কাজে যোগদান না করে বৃষ্টির মধ্যেই বাগান অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন চলমান রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা দাবি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাড়িয়া খাড়িয়ার পেনশনের টাকা ফেরতের দাবি জানান।
এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বলেন, বিষয়টি নিয়ে গুরুত্ব সাথে তারা দেখতেছেন। বর্তমানে কিরানি বাবু মোবাইল বন্ধ, তাই সময় লাগে, তাৎক্ষণিকভাবে কিছু করা যার না।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চা-শ্রমিকদের দীর্ঘদিনের কষ্টার্জিত পেনশনের টাকা এভাবে আত্মসাতের ঘটনায় এলাকায় বাগান শ্রমিকদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।