প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিরো ওয়েস্ট এবং জিরো প্লাস্টিক বাস্তবায়নের জন্য অগ্রসর হচ্ছে। এ লক্ষ্যে আজ বেলা সাড়ে বারোটায় উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ক্যাটালিস্ট এ্যানার্জী লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম, নলেজ ম্যানেজমেন্ট এন্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ে সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের জন্য ঐক্যমত পোষণ করা হয়।
