বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে নেপালি শিক্ষার্থীদের ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর আবেদন

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালি শিক্ষার্থীদের জন্য ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর আবেদন জানিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আবেদন জানান।

এ সময় নেপালি শিক্ষার্থীরা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন উপাচার্য।

পরে নেপালি শিক্ষার্থীরা রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ নামে একটি বৃত্তি চালুর প্রস্তাব দেন। উপাচার্য প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল পাওয়া সাপেক্ষে এ বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Link copied!