বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

রুয়েটে বসছে প্রকৌশল উৎসব ও ক্যারিয়ার মেলা

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রেজিলিয়েন্স ৩.০ ও জব ফেয়ার ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী এই আয়োজন করবে অ্যালায়েন্স অব সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস (এসিইএস)।

আয়োজকরা জানান, প্রকৌশল শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও বাস্তব সমস্যার সমাধান সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জব ফেয়ারের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে থাকছে ট্রাস নির্মাণভিত্তিক ‘ট্রাস টাইটান’, বাস্তব সমস্যার সমাধান নিয়ে কেস প্রতিযোগিতা এবং গবেষণা ও উদ্ভাবন উপস্থাপনের জন্য পোস্টার প্রদর্শনী।

এছাড়া ‘ডেকাগন’ নামের বিশেষ পর্বে ১০টি ভিন্নধর্মী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সার্ভেয়িং, প্রকৌশল বলবিদ্যা, ক্যালকুলাস, অটোক্যাড, রেভিট, তথ্য বিশ্লেষণ, ট্রেজার হান্ট, বিশ্লেষণধর্মী লেখা, আলোকচিত্র এবং মিম নির্মাণ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগীদের জন্য ৬৫ হাজার টাকার বেশি পুরস্কার, সনদপত্র এবং বিশেষ স্বীকৃতির ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন প্রকৌশল শিক্ষা ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজনের বিশেষ আকর্ষণসমূহ:
Truss Titan
নির্ভুল হিসাব, কাঠামোগত দূরদর্শিতা আর প্রকৌশলী মস্তিষ্কের চূড়ান্ত পরীক্ষা—কে গড়বে সবচেয়ে মজবুত ট্রাস? নির্মাণ-শিল্পে দক্ষতা প্রমাণের সুযোগ।
Case Competition
বাস্তব জীবনের জটিল সমস্যাকে যুক্তির আলোয় বিশ্লেষণ করে উপস্থাপন করুন টেকসই সমাধান।
Poster Presentation
গবেষণা, উদ্ভাবন ও প্রকৌশল-ভাবনাকে দিন দৃশ্যমান রূপ। এক পোস্টারেই বলুন হাজারো কথা।
DECAGON
ResilienCE 3.0-এর অন্যতম প্রধান আকর্ষণ—এক ছাতার নিচে ১০টি স্বতন্ত্র প্রতিযোগিতা। জ্ঞান, দক্ষতা, যুক্তি, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতার বহুমাত্রিক মূল্যায়নের জন্য সাজানো এই সেগমেন্টগুলো:

প্রতিযোগিতা ও বিবরণ:
Survey Quest — সার্ভেয়িং জ্ঞান ও কৌশলগত চিন্তার সমন্বয়
Mechanics Mania — ইঞ্জিনিয়ারিং মেকানিক্সভিত্তিক চ্যালেঞ্জ
Calculus Combat — ক্যালকুলাসের ভিন্ন এক গাণিতিক লড়াই
CAD Clash — AutoCAD দক্ষতার প্রতিযোগিতা
Revit Challenge — BIM ও ডিজিটাল মডেলিংয়ের বাস্তব প্রয়োগ
Excel Showdown — ডাটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা
Treasure Hunt — ধাঁধা, ক্লু ও দলগত কৌশলের রোমাঞ্চকর অভিযান
Analytical Writing — যুক্তি ও বিশ্লেষণী চিন্তার প্রকাশ
Snapshot Challenge — লেন্সের মাধ্যমে সৃজনশীল দৃষ্টিভঙ্গি
Meme Competition — প্রকৌশল জীবনের মজার দিকগুলো নতুনভাবে তুলে ধরা

প্রাইজ পুল ও স্বীকৃতি
অংশগ্রহণকারীদের জন্য থাকছে 50k+ টাকার প্রাইজপুল, সার্টিফিকেট এবং বিভিন্ন বিশেষ স্বীকৃতি।

রেজিস্ট্রেশন ও Rulebook
রেজিস্ট্রেশন লিংক এবং প্রতিটি সেগমেন্টের বিস্তারিত Rulebook কমেন্ট বক্সে সংযুক্ত করা হয়েছে। অংশগ্রহণের পূর্বে Rulebook পড়ে নেওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ইভেন্ট শিডিউল
তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ 
স্থান: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, RUET

যোগাযোগ: তামিম আহমেদ তারেক
মোবাইল: +8801318747623
ইমেইল: acesruet@gmail.com
ফেসবুক :  aces ruet facebook

Link copied!