প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৫ আগস্ট ২০২৬ থেকে এ পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ১৬০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।
সোমবার (১৭ আগস্ট) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়
২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার স্থান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে অনলাইন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের ১ম পর্যায়ের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
