বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।

স্কুলে ভর্তির সামগ্রিক বিষয় নিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিজ্ঞপ্তিটি শিগগিরই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশের অপেক্ষায় থাকা ওই বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আপলোডের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি-সংক্রান্ত তথ্য নির্ধারিত সফটওয়্যারে আপলোড করতে হবে।

মাউশির খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে অনলাইন লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়।

Link copied!