প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরদের সঙ্গে মতবিনিময় সভা ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে,আজ ( ৯ জুলাই) বৃহস্পতিবার।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। গবেষণা বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা প্রস্তাব দ্রুত আহ্বান, যাচাই-বাছাই শেষে সময়মতো অর্থ ছাড় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
সভায় অংশগ্রহণকারী ভাইস- চ্যান্সেলরগণ গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে। ম
তবিনিময় সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো: সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবীব, প্রফেসর ড. মো: আইয়ুব ইসলাম এবং প্রফেসর ড. আব্দুল্লাহ - আল - মামুন উপস্থিত ছিলেন।
