বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ 

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে তারা বিস্ফোরণের বিষয়টি জানা যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।'

কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ জানান, 'আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।'

সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।

Link copied!