মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ঐশী-সাকিব

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

ফাইল ফটো

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সহ-শিক্ষা সংগঠন 'মার্কেটিং ডিবেটিং ক্লাব' এর ২০২৬-২০২৭ বর্ষের ১৫ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া নওশীন ঐশী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান সাকিব।

‎সোমবার (২০ জুলাই) মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার, সহ-মডারেটর প্রভাষক আজমল হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন; সহ-সভাপতি (প্রশাসন) মেহেদী হাসান আবির ও সহ-সভাপতি (বিতর্ক) তাহমিদ তাজওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মেহেরাব হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) জোনায়েদ আহমেদ আফনান। অর্থ সম্পাদক শয়ন দাস, দপ্তর সম্পাদক মো: মহি উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম এবং প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক ফাতেমা আক্তার দিয়া, অনুষ্ঠান সম্পাদক মেহেদী হাসান রকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসাইন সিয়াম। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু হানিফ, মো: পাবেল সরকার ও ফাহমিদা রহমান ঋতু।

‎​নবমনোনীত সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব বলেন, "আমার প্রথম ও প্রধান লক্ষ্য হলো মার্কেটিং শিক্ষা ও বিতর্কচর্চাকে একই সূত্রে গাঁথা। আগামীতে বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত 'ডিবেট সার্চ'সহ বিভিন্ন আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগের দল যেন চ্যাম্পিয়ান হতে পারে, সেই লক্ষ্যে আমরা পরিকল্পিত ও কঠোর প্রস্তুতি নিশ্চিত করব। বিভাগের বিতর্ক অঙ্গনকে আরও গতিশীল করতে প্রতি তিন মাস পর পর 'এমডিসি ডিবেট ফেস্ট' আয়োজনের ব্যবস্থাও আমরা করবো।" 

‎নবমনোনীত সভাপতি সাদিয়া নওশীন ঐশী বলেন, "বিতর্ক সবসময়ই আমার ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তবে সভাপতির পদটি শুধু একটি পদবি নয়, এটি এক বিশাল দায়িত্বের প্রতিফলন। তাই আমি আমার সর্বোচ্চ সততা ও নিষ্ঠা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নতুন ও পুরনো উভয় পর্যায়ের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি  জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিতার্কিকদের যেসব সীমাবদ্ধতা সামনে আসে, সেগুলো চিহ্নিত করে কার্যকরভাবে কাজ করার পরিকল্পনাও আমার রয়েছে।"

‎উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Link copied!