মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

জলবায়ু সহনশীল কৃষি নিয়ে পবিপ্রবির গবেষণা উদ্যোগ

পবিপ্রবি থেকে প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-Central and South-West Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন সক্ষমতা জোরদারের কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম ও সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।

ওয়ার্কশপের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নুর নবী এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। তাঁরা প্রকল্পটির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন।

নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি নিলসে কিলেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকল্পের পরিচালক ও পবিপ্রবির অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ওয়ার্কশপে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

 
 
 
Link copied!