মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

বাকৃবিতে টেকসই ডেইরি ও বিফ উৎপাদন নিয়ে আন্তর্জাতিক কর্মশালা শুরু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ এবং টেকসই খামার ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ‘International Workshop on Dairy and Beef Production Systems: Nutrition, Feed Balancing, Welfare and Sustainability’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়। ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত এ কর্মশালার যৌথ আয়োজন করেছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ ও পশু পুষ্টি বিভাগ।

কর্মশালার গ্লোবাল একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট এবং অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়। শিল্প সহযোগী হিসেবে রয়েছে নারিশ এবং পার্টনার স্পন্সর হিসেবে রয়েছে প্রোভেট রিসোর্সেস লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. বয়জার রহমান। ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মারডক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পিয়েত্রো চেলি, ইউনিভার্সিটি অব কানেকটিকাটের সহকারী অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন এবং বাকৃবির পশু পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান অর্জন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি বলেন, কর্মশালার মাধ্যমে গবেষণা, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের টেকসই ডেইরি ও বিফ উৎপাদন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 
 
Link copied!