মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সারোয়ার, সেক্রেটারি জুনায়েদ নির্বাচিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কটিয়াদী উপজেলা শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সাথীদের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে মো. সারোয়ার হোসেন সভাপতি এবং মাহমুদুল হাসান জুনায়েদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গত ১৯ জুলাই কটিয়াদী উপজেলা শিবির কার্যালয়ে আয়োজিত সাথী সমাবেশে নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মুজাহিদ বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি আলী হোসেন রনি কাউছার, হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, জেলা সাহিত্য সম্পাদক ওমর ফারুক, জেলা প্রচার সম্পাদক এমদাদুল হক এবং কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি জামাল উদ্দিন।

অনুষ্ঠানে জেলা সভাপতি মুজাহিদ বিল্লাহ পূর্ববর্তী উপজেলা সভাপতি সিয়াম হোসেনকে জেলা শিবিরের জনশক্তি হিসেবে ঘোষণা করেন। পরে সাথীদের গোপন ভোটে নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি মো. সারোয়ার হোসেন ফেকামারা কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান জুনায়েদ কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি মো. সারোয়ার হোসেনের পরিচালনা ও দোয়ার মাধ্যমে সাথী সমাবেশের সমাপ্তি হয়।

Link copied!