সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সফরে মুখর হেক্সাস মৌলভীবাজার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরে প্রাণবন্ত হয়ে ওঠে মৌলভীবাজারের ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হেক্সাস মৌলভীবাজার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইইএলটিএস (IELTS) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সৈয়দা শিবলি শেহরিন, অ্যাকাউন্ট ম্যানেজার মুহিব উর রহমান, এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার হুমায়ুন কবির মেহেদী এবং অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার তানজিম সুলতানা তান্নি

হেক্সাস এডুকেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আব্দুল কাদির সুমন এবং পরিচালক সাহিবুল আলম রেজা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

এসময় সাম্প্রতিক আইইএলটিএস পরীক্ষায় ব্যান্ড স্কোর ৮.০, ৭.৫, ৭.০ ও ৬.৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি হেক্সাসের লাইফ স্কিলস প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে ইংরেজি ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আইইএলটিএসের মতো আন্তর্জাতিক পরীক্ষায় ভালো ফল অর্জনের বিকল্প নেই।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা হেক্সাস মৌলভীবাজারের শিক্ষার মান, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।

হেক্সাস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

Link copied!