মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

৪১-এ সাংবাদিক শিহাব উদ্দিনের পথচলা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জের সাংবাদিক সমাজের পরিচিত মুখ ও গণমাধ্যমকর্মী মো. শিহাব উদ্দিন জীবনের ৪১ বছর পূর্ণ করেছেন। সোমবার (২০ জুলাই) তিনি ৪১ বছরে পদার্পণ করেন।

১৯৮৫ সালের ২০ জুলাই জন্মগ্রহণকারী মো. শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন। সাধারণ মানুষের সমস্যা, অধিকার ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি প্রেসক্লাব, গোপালগঞ্জের সদস্য, সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।

জন্মদিন উপলক্ষে মো. শিহাব উদ্দিন বলেন, "সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাওয়াই আমার অঙ্গীকার। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, সমাজের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো আগামীতেও তুলে ধরতে চাই।"

জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Link copied!