জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী তাঁকে আগামী দুই বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতাও পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
নিয়োগের প্রতিক্রিয়ায় সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, “মাননীয় উপাচার্য স্যার আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। শিক্ষার্থীদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া এ দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব নয়। আমি শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনব এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীরা আমার সহযোগিতা পাবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে।