সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

সুনামগঞ্জে জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত। এছাড়া বক্তব্য দেন ছাতক উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলা নেতা বাপ্পু রায়, তাহিরপুর উপজেলা নেতা দেবেশ রায়, শাল্লা উপজেলা নেতা ব্রজেশ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা নেতা অতুল রায়, দোয়ারাবাজার উপজেলা নেতা পঙ্কজ কান্তি দাস, সদর উপজেলা নেতা অ্যাডভোকেট প্রসেজিৎ দে, ভজন দাস ও রামকৃষ্ণ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাবু অশোক তালুকদার বলেন, জিয়াউর রহমানের আদর্শে এবং তারেক রহমানের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের কল্যাণে কাজ করতে জাতীয়তাবাদী শক্তি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জেলার মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আগামী কয়েক মাসের মধ্যে সুনামগঞ্জের ১২টি উপজেলায় জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা প্রয়োজন।

 
 
 
Link copied!