প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ময়মনসিংহস্থ মোহনগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ মেয়াদের জন্য এক বছরের আংশিক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক চৌধুরী নাঈম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল হক সানি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিন এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম স্বাধীন।
শনিবার (১৮ জুলাই) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও সক্রিয় ছাত্রকল্যাণ সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
