ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --
প্রতীকী ছবি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনে শুরু হবে নবীন শিক্ষার্থীদের ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হবে। এ ছাড়া তাঁদের মধ্যে ওরিয়েন্টেশন কিট বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ওরিয়েন্টেশনের দিনই বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাসও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।