বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

চবি প্রশাসনের উদ্যোগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের সেকান্দর কলোনিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, জাতীয় দুর্যোগ, মহামারি ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে মনে করে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার, জরুরি ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 
 
Link copied!