প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (JCF) একাধিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১,১০৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত।
নিয়োগের পদসমূহ
১. জোনাল ম্যানেজার
- পদসংখ্যা: ৪
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং জোনাল ম্যানেজার বা সমমানের পদে অন্তত ২ বছর দায়িত্ব পালন। কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন: ৭৪,৩২৪ টাকা
- বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর
২. শাখা ব্যবস্থাপক
- পদসংখ্যা: ১০০
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা। এর মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওতে শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষানবিশকালীন বেতন (৬ মাস): ৪০,০০০ টাকা
- স্থায়ী বেতন: ৫০,০৭০ টাকা
- বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর
৩. শাখা হিসাবরক্ষক
- পদসংখ্যা: ১০০
- শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: এনজিওতে হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
- বিশেষ অগ্রাধিকার: মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স
- শিক্ষানবিশকালীন বেতন: ৩০,০০০ টাকা
- স্থায়ী বেতন: ৩৭,৩৭০ টাকা
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
৪. অফিসার
- পদসংখ্যা: ৮০০
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
- অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
- অন্যান্য যোগ্যতা: মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- শিক্ষানবিশকালীন বেতন: ২৭,০০০ টাকা
- স্থায়ী বেতন: ৩৩,৫৭৫ টাকা
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
৫. পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
- পদসংখ্যা: ১০০
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার
- বেতন: ১৫,০০০ টাকা
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম ও স্থায়ী ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
নির্বাহী পরিচালক
জাগরণী চক্র ফাউন্ডেশন
প্রধান কার্যালয়
৪৬, মুজিব সড়ক, যশোর-৭৪০০
আবেদন ফি
- জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও শাখা হিসাবরক্ষক (১–৩ নম্বর পদ): ৩০০ টাকা
- অফিসার ও পিয়ন কাম গার্ড (৪–৫ নম্বর পদ): কোনো আবেদন ফি নেই
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬
