সোমবার ২৪, আগস্ট ২০২৬

সোমবার ২৪, আগস্ট ২০২৬ -- : -- --

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেনসিং এন্ড জিআইএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ও আইএরএস এর শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত জ্ঞানচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করতে ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস প্রোগ্রামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিশেষায়িত শিক্ষা সময়ের পরিবর্তনের সাথে সংগতি রেখে এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বা ডাটা ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অপরিহার্য উপাদান। আমি আশাবাদী যে, এই সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত হবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা তাদের বৈশ্বিক মানের জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আইআইটির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বক্তব্য প্রদান করেন।

প্রবেশিকা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত ৩০ জন নবীন শিক্ষার্থীকে পাঠ দানের জন্য ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের কাছে অর্পণ করেন এবং তিনি শিক্ষার্থীদের পাঠদানের জন্য গ্রহণ করেন।

Link copied!