মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ, আবেদন শেষ ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ, আবেদন শেষ ৩ আগস্ট

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে আগামী ৩ আগস্ট ২০২৬। 

পদসংক্রান্ত তথ্য

  • পদের নাম: সহকারী পরিচালক (এডি-আইসিটি)
  • পদসংখ্যা: ৬৯
  • গ্রেড: ৯ম
  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • কম্পিউটার সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE)
  • ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT)
  • ইনফরমেশন টেকনোলজি (IT)
  • ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

বয়সসীমা

২০২৬ সালের ১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ৫ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!