প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। একক এই পদে মোট ২৮০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলমান রয়েছে এবং শেষ হবে ৮ জুলাই ২০২৬।
পদের তথ্য
- পদের নাম: অফিস সহায়ক
- পদসংখ্যা: ২৮০
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
২০২৬ সালের ১ জুন তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ সময়সূচি
- আবেদন শুরু: ১০ জুন ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদন শেষ: ৮ জুলাই ২০২৬, বিকেল ৪:০০টা
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা ও ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। সময়সীমা অতিক্রম করলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
