সোমবার ০৮, জুন ২০২৬

সোমবার ০৮, জুন ২০২৬ -- : -- --

কন্যার বাবা-মা হলেন শাকিব-বুবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:১২ এএম

শাকিব-বুবলী, ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক ফুটফুটে কন্যার জন্ম দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন বাবার পরিচয়ও। বুবলীর মেয়ের বাবা শাকিব খান। দুই ছেলের পর এবার মেয়ের বাবা হলেন ঢালিউডের এই সুপারস্টার।

সম্প্রতি বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ কন্যাসন্তানের জন্ম হয়। সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। 

Shakib and Bubli are the parents of the daughter.jpg
বুবলীর ফেসবুক পোস্ট থেকে নেওয়া

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

Link copied!