সোমবার ০৮, জুন ২০২৬

সোমবার ০৮, জুন ২০২৬ -- : -- --

চীনে যুব প্রতিনিধি কর্মসূচিতে অংশ নেবেন রাবির রাবিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

রাফায়েতুল আহম্মেদ রাবিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাবি শাখার মানবাধিকারবিষয়ক সম্পাদক রাফায়েতুল আহম্মেদ (রাবিত) আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন China-South Asia Young Envoys Program 2026-এ অংশ নিতে চীন যাচ্ছেন।

চীনের ইউনান ইউনিভার্সিটির আমন্ত্রণে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব নেতারা অংশ নেবেন।

রাফায়েতুল রাবিত বর্তমানে রাবি শাখা ছাত্রদলের মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। শিক্ষাঙ্গনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় ভূমিকা ইতিমধ্যে সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

শুধু ছাত্ররাজনীতিতেই নয়, সৃজনশীল কর্মকাণ্ডেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১০-এ স্থান অর্জন করেন। দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ ভাবনাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য তাঁর কাজ ব্যাপক প্রশংসা লাভ করে।

১২ দিনব্যাপী এ আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি যুব কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়নবিষয়ক বিভিন্ন সেশন, কর্মশালা ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগও পাবেন।

এ বিষয়ে রাফায়েতুল রাবিত বলেন, “আন্তর্জাতিক এই কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চেষ্টা করব বাংলাদেশের সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবকে যথাযথভাবে তুলে ধরতে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে তাঁর সফলতা কামনা করেছেন তাঁরা।

Link copied!