প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৯:০৭ এএম
পপ তারকা দুয়া লিপা ও ‘ফ্যান্টাস্টিক বিস্টস’খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে করেছেন। ঘরোয়া পরিবেশে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
রোববার (৩১ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান ও ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বল্পসংখ্যক পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা বিয়ে করেন।
বিয়েতে ৩০ বছর বয়সী দুয়া লিপা ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লি এর নকশা করা সাদা পোশাক ও টুপি পরেছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সী টার্নার পরেছিলেন গাড় নীল রঙের স্যুট।
দ্য সান জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে সিসিলিতে জাঁকজমকপূর্ণ তিন দিনের একটি উদযাপনের পরিকল্পনা করেছেন নবদম্পতি।
২০২৪ সালের জানুয়ারি থেকে সম্পর্কে থাকা এই যুগলের প্রতিনিধিরা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
