প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৮:৪১ এএম
সম্প্রতি ২৮০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আগ্রহীরা ১০ জুন থেকে আবেদন করতে পারবেন। যা চলবে আগামী ৮ জুলাই ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮০
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড: গ্রেড-২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়স: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম: এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন ফি: ৫৬ টাকা।
