রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

আইইএলটিএস ছাড়াই আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা

স্বর্ণক শাহী

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:১৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইউরোপের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য আয়ারল্যান্ড। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকায় দেশটি বিদেশি শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্কলারশিপ প্রদান করে থাকে। দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণার সুযোগ রয়েছে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়

সাধারণত বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল সনদ জমা দিতে হয়। তবে আয়ারল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় বিকল্প যোগ্যতার ভিত্তিতেও শিক্ষার্থী ভর্তি করে থাকে।

আইইএলটিএস ছাড়াই আবেদন করা যায় এমন উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো,

  • ইউনিভার্সিটি কলেজ ডাবলিন

  • রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড

  • ইউনিভার্সিটি অব লিমেরিক

  • ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে

  • মায়নুথ ইউনিভার্সিটি

  • ডাবলিন সিটি ইউনিভার্সিটি


আয়ারল্যান্ডের জনপ্রিয় স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য,

১. গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ

২. আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ

৩. এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ

৪. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ

৫. জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ

৬. গ্র্যাটান স্কলারশিপ

৭. ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ

৮. হার্ডিমান পিএইচডি স্কলারশিপ

৯. মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ

১০. ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ

 

আইইএলটিএসের বিকল্প হিসেবে যেসব যোগ্যতা গ্রহণ করা হয়

মিডিয়াম অব ইন্সট্রাকশন (MOI)

যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়াশোনা সম্পন্ন করেছেন, তারা Medium of Instruction (MOI) সনদ জমা দিতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয় এটি আইইএলটিএসের বিকল্প হিসেবে গ্রহণ করে।

অনলাইন সাক্ষাৎকার

কিছু বিশ্ববিদ্যালয় স্কাইপি বা ভিডিও কলে সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা যাচাই করে। সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স করলে আইইএলটিএস ছাড় পাওয়া যেতে পারে।

বিকল্প ইংরেজি দক্ষতা পরীক্ষা

অনেক বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত পরীক্ষার ফল গ্রহণ করে থাকে

  • Duolingo English Test
  • PTE
  • TOEFL

এ ছাড়া ইংরেজিভাষী দেশের নাগরিক অথবা ইংরেজিভাষী দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও অনেক সময় আইইএলটিএসের প্রয়োজন হয় না।

Link copied!