রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

মাভাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামের যোগদান 

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০২:২৪ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম যোগদান করেছেন।শনিবার (১৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৪মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে আগামী ৪ চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

উপাচার্য প্রথমে মাওলানা ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এরপর বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় সাদরে বরণ করে নেন। এ সময়  ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান।

Link copied!