প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৪৬ এএম
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ বলতে এতদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর নামই বেশি শোনা যেত। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্র বদলাচ্ছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ড এখন দ্রুত উঠে আসছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে।
একটি নতুন জরিপে দেখা গেছে, সম্ভাব্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২২ শতাংশ নিউজিল্যান্ডকে তাদের শীর্ষ পছন্দের তালিকায় রেখেছেন যা দেশটির জন্য একটি বড় অর্জন।Education New Zealand পরিচালিত Global Brand Health and Awareness Survey অনুযায়ী,বিশ্বের ১১টি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী উৎসবাজারে নিউজিল্যান্ডের জনপ্রিয়তা বেড়েছে।দেশটির প্রতি গ্রহণযোগ্যতা ৭৯ শতাংশে পৌঁছেছে এবং এটি এখন ইউরোপ ও এশিয়ার শীর্ষ স্টাডি ডেস্টিনেশনগুলোর সমপর্যায়ে এই অগ্রগতি এতটাই দ্রুত যে, ২০৩৪ সালের লক্ষ্যমাত্রা প্রায় এক দশক আগেই অর্জিত হয়েছে।
জরিপে উল্লেখযোগ্য যে, শুধু উন্নয়নশীল দেশ নয়,বিশ্বের প্রতিষ্ঠিত শিক্ষাগন্তব্য থেকেও শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের দিকে ঝুঁকছেন, যেমন,
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
- কানাডা
এটি প্রমাণ করে, নিউজিল্যান্ড এখন শুধু বিকল্প নয়,বরং প্রতিদ্বন্দ্বী শিক্ষাগন্তব্যে পরিণত হয়েছে।
Linda Sissons, Education New Zealand এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী, বলেন,“নিউজিল্যান্ড এখন শুধু পরিচিত নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে।”
নিউজিল্যান্ডের জনপ্রিয়তার পেছনে কয়েকটি বড় কারণ কাজ করছে,
১. উচ্চমানের শিক্ষা
বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি
২. নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ
শিক্ষার্থীদের জন্য অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত
৩. কাজের সুযোগ
পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ
পড়াশোনা শেষে Post-study work visa সুবিধা
৪. জীবনযাত্রার মান
প্রাকৃতিক সৌন্দর্য, কম দূষণ এবং উন্নত জীবনযাপন
২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে যে প্রবৃদ্ধি দেখা গেছে, তা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে।নিউজিল্যান্ড কর্তৃপক্ষ ইতোমধ্যে পরিকল্পনা করছে,আরও আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ,শিক্ষার মান আরও উন্নত করা,কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
ফলে আগামী কয়েক বছরে দেশটি বিশ্বের শীর্ষ ৩ শিক্ষাগন্তব্যের মধ্যে স্থায়ী অবস্থান নিতে পারে।
নিউজিল্যান্ডের এই উত্থান কেবল একটি পরিসংখ্যান নয়,এটি বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রতিফলন।যেখানে শিক্ষার্থীরা এখন শুধু নামকরা দেশ নয়, বরং মান, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুযোগ এই তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন।
