প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:০৪ এএম
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে জাপান সরকারের জনপ্রিয় মেক্সট বৃত্তি। ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স, পিএইচডি, আন্ডারগ্র্যাজুয়েট, কলেজ অব টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে মোট ৮৫ জনকে বাছাই করা হবে। এর মধ্যে,
- গবেষণা (মাস্টার্স ও পিএইচডি): ৪০ জন
- আন্ডারগ্র্যাজুয়েট: ২৫ জন
- কলেজ অব টেকনোলজি: ১৫ জন
- স্পেশালাইজড ট্রেনিং: ৫ জন
‘মেক্সট’ কী?
Ministry of Education, Culture, Sports, Science and Technology (MEXT) হলো জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। ১৯৫৪ সাল থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে আসছে। এই বৃত্তি জাপানের অন্যতম সম্মানজনক স্কলারশিপ হিসেবে পরিচিত। বৃত্তিপ্রাপ্তদের ভিসায় “Government Scholar” উল্লেখ থাকে।
মেক্সট বৃত্তি পেলে শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- ভর্তি ও পরীক্ষার ফি নেই
- যাতায়াতের বিমান ভাড়া
- মাসিক ভাতা
- আইইএলটিএস/টোয়েফল ছাড়াই আবেদনের সুযোগ (শর্তসাপেক্ষে)
এই বৃত্তির আওতায় যেসব বিষয়ে পড়া যাবে
- গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন
- ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইসিটি)
- কম্পিউটার সায়েন্স
- লাইফ সায়েন্স ও টেকনোলজি
- ইন্ডাস্ট্রিয়াল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
কারা আবেদন করতে পারবেন?
- বাংলাদেশি নাগরিক হতে হবে
- আন্ডারগ্র্যাজুয়েটের জন্য এইচএসসি বা সমমান পাস
- একাদশ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে (বিশেষ প্রোগ্রামে)
- বয়সসীমা প্রোগ্রামভেদে নির্ধারিত
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট পোর্টালে
প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে
পরে হার্ড কপি জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে
আবেদনের শেষ সময়
অনলাইন: ১২ মে ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)
হার্ড কপি: ১২ মে ২০২৬ (বিকেল ৪টা পর্যন্ত)
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা,মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যেখানে ইংরেজি দক্ষতা যাচাই করা হবে।একাধিক প্রোগ্রামে আবেদন করা যাবে না
নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মেক্সট বৃত্তি শুধু উচ্চশিক্ষার সুযোগই নয়, বরং আন্তর্জাতিক মানের গবেষণা ও ক্যারিয়ার গঠনের একটি বড় প্ল্যাটফর্ম।“মেক্সট স্কলারশিপ শুধু পড়াশোনার সুযোগ নয়, এটি আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার একটি শক্ত ভিত্তি।”
জাপানে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে একাদশ উত্তীর্ণদের জন্য সুযোগ থাকায় অনেকেই এখন থেকেই প্রস্তুতি নিতে পারবেন।
