প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১১:০৪ এএম
উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ এমবিএ স্কলারশিপ ২০২৬–এর সুযোগ দিচ্ছে বোস্তানি ফাউন্ডেশন। ২০২৬ সালের এমবিএ স্কলারশিপের জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর মেয়াদি এই বৃত্তির আওতায় বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত কেমব্রিজ জাজ বিসনেস স্কুল এ অধ্যয়নের সুযোগের পাশাপাশি টিউশন ফি, আবাসন ও ভ্রমণ ব্যয় বহন করবে ফাউন্ডেশন।
কী এই বোস্তানি এমবিএ স্কলারশিপ?
বোস্তানি ফাউন্ডেশন ১৯৯৭ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে কেমব্রিজের এমবিএ শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। পরে ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।
বর্তমানে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম পরিচিত বেসরকারি স্কলারশিপ হিসেবে বিবেচিত। বিশেষ করে নেতৃত্ব, ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্ভাবনী চিন্তাধারায় দক্ষ শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি বড় সুযোগ তৈরি করে।
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন
✔ টিউশন ফির জন্য আর্থিক সহায়তা
✔ আবাসন সুবিধা
✔ আন্তর্জাতিক ভ্রমণ ভাতা
✔ কেমব্রিজে উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ
✔ বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির সুযোগ
✔ আন্তর্জাতিক করপোরেট পরিবেশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ
ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী আরও কিছু অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে।এই স্কলারশিপের অন্যতম বড় আকর্ষণ হলো দুই মাসের ইন্টার্নশিপ সুবিধা।স্কলারশিপপ্রাপ্তরা বোস্তানি ফাউন্ডেশন এর বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। যদিও ইন্টার্নশিপটি অবৈতনিক, তবে যাতায়াত ও সংশ্লিষ্ট খরচ বহন করবে ফাউন্ডেশন।
এই ইন্টার্নশিপের মাধ্যমে,আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা,গ্লোবাল প্রফেশনাল নেটওয়ার্ক
ফাউন্ডেশন ও অংশীদার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ থাকবে।
কেমব্রিজ জাজ বিজনেস স্কুল এ শিক্ষার্থীরা যেসব বিষয়ে পড়তে পারবেন
- অ্যাকাউন্টিং ও ফিন্যান্স
- অর্থনীতি
- বিপণন
- মানবসম্পদ ব্যবস্থাপনা
- কৌশলগত ব্যবস্থাপনা
- অপারেশনাল ম্যানেজমেন্ট
এ ছাড়া থাকছে বিভিন্ন আধুনিক ও চাহিদাসম্পন্ন ঐচ্ছিক কোর্স
- Entrepreneurship and Innovation
- Social Innovation
- Sustainability
- Business Analytics
- Supply Chain Management
আবেদনকারীদের জন্য যেসব যোগ্যতা চাওয়া হয়েছে
- এমবিএর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- একাডেমিক ফলাফল চমৎকার হতে হবে
- GMAT স্কোর জমা দিতে হবে
- নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থাকলে বাড়তি গুরুত্ব দেওয়া হবে
তবে স্কলারশিপে লেবানিজ বংশোদ্ভূত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে যা লাগবে
- আপডেটেড CV
- GMAT স্কোর
- একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
- পাসপোর্ট কপি
- প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট
সব কাগজপত্র নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
কেন গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ?
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ পড়াশোনার সুযোগ আন্তর্জাতিক চাকরির বাজারে বড় সুবিধা তৈরি করে।
বিশেষ করে ব্যবসা প্রশাসন, করপোরেট নেতৃত্ব, স্টার্টআপ ও বৈশ্বিক ব্যবসা পরিচালনায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।
আবেদনের শেষ সময়
১৫ মে ২০২৬
“কেমব্রিজের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সুযোগ শুধু উচ্চশিক্ষা নয়, বরং বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলারও একটি বড় প্ল্যাটফর্ম।”যারা আন্তর্জাতিক মানের বিজনেস শিক্ষা, গ্লোবাল নেটওয়ার্ক এবং ভবিষ্যতে বহুজাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য কেমব্রিজ এমবিএ স্কলারশিপ হতে পারে জীবনের অন্যতম বড় সুযোগ।
