রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

ঢাবির প্রো-ভিসি এবং বিজ্ঞান অনুষদের ডিনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:৪৩ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় একই বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে গতকাল (১৬ মে ২০২৬) শনিবার অধ্যাপক সৈয়দ নূরুন নবী কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষকগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে আমি সর্বদা গর্ব অনুভব করি।’ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ক্রিকেটের দক্ষিণাঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ায় রসায়ন বিভাগের ক্রিকেট দলকেও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

Link copied!