রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য উদ্বোধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:৩০ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মকবুল হোসেন,ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডক্লাব  ফুটবল টুর্নামেন্ট( বালক -বালিকা) ২০২৬ এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০:০০ টায় সার্কিট হাউস মাঠে 'জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬' এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় সংসদ সদস্য (১৪৯, ময়মনসিংহ-৪)  মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক  মোঃ রুকুনোজ্জামান রোকন।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

Link copied!