রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ডুয়েটে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:২৪ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নবনিযুক্ত উপাচার্যকে (ভিসি) অবাঞ্ছিত ঘোষণা করে তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। 

নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে। পরে শিক্ষার্থীদের উপস্থিতির পর পুলিশ ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়ে রাস্তায় অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে ক্রিকেট খেলায় মেতে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ডুয়েট এলাকা ত্যাগ করেন।

এর আগে গত ১৪ মে ডুয়েটের বর্তমান ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনকে অব্যাহতি দিয়ে শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।পরে শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেন।

Link copied!