রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সভাপতির পদ স্থগিতাদেশ প্রত্যাহার 

তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:৩৮ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষকদের হেনস্তা, হত্যার হুমকি ও কলেজে ভাঙচুরের অভিযোগে ২ মাসের জন্য পদ স্থগিত হওয়া নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগাঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।  এবং তার সাংগাঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ নেই বলে জানানো হয়েছে। 

আজ শনিবার (১৬ মে-২০২৬) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেে এ ঘোষণা দেওয়া হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের আবেদনের প্রেক্ষিতে তার সাংগাঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Link copied!