বুধবার ১৩, মে ২০২৬

বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:১৮ পিএম

এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে অপপ্রচার ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হয়। গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা তৈরির অপচেষ্টাও দেখা যায়। এসব ক্ষেত্রে এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “এশিয়া পোস্ট পার্বত্য চট্টগ্রামের রাজনীতি, সংস্কৃতি, সংকট ও সম্ভাবনার বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরবে বলে আমি আশা করছি। বিশেষ করে পাহাড় নিয়ে যেসব অপপ্রচার হয়, সেগুলোর সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার এবং সনাকের এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যেই নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়া পোস্ট। তারা আশা প্রকাশ করেন, সংবাদমাধ্যমটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট করেছে, তা দেশের সংবাদপত্র অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা।

সভায় আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের ১৩টি জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাপন, সংকট, সম্ভাবনা ও সংস্কৃতি দেশের সামনে তুলে ধরতে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 
 
 
Link copied!