প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৬ এএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহের গৌরিপুর থানাধীন বোকাইনগর মধ্য গড়পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১০ মে) উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ আল আমিন (৪১), পিতা মোঃ হাবিবুর রহমান, মাতা মোছাঃ ছকিনা বেগম, সাং বোকাইনগর গড়পাড়া, ওয়ার্ড নং-০১, ইউপি-০৬ নং বোকাইনগর, থানা গৌরিপুর, জেলা ময়মনসিংহ।
অভিযান শেষে উদ্ধারকৃত ৪০ (চল্লিশ) কেজি গাঁজা জব্দ করা হয়। পরে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গৌরিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
