বুধবার ১৩, মে ২০২৬

বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --

জাবিতে ভূগোল সমিতির আয়োজনে জিপিএল

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:২৩ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি (জুগা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘জিওগ্রাফি প্রিমিয়ার লীগ (GPL) ২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘স্টর্মস স্ট্রাইক ৫১’ এবং ‘প্যানজিয়া ৫০’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুগার ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. খন্দকার হাসান মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন জুগার সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকসহ বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী।

টুর্নামেন্ট সম্পর্কে জুগার ক্রীড়া সম্পাদক তানভীর হাসান ইমন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই GPL আয়োজন করা হয়েছে। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলা।”

জুগার ভিপি সাজ্জাদ উল ইসলাম বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে।”

Link copied!