প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২২ এএম
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর তত্ত্বাবধানে হাসপাতাল ক্যাম্পাসের পাকা আম রোগী ও শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১০টায় এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়। হাসপাতালের ক্যাম্পাসে উৎপাদিত কেমিক্যালমুক্ত পাকা আম রোগী, শিশু ও তাদের স্বজনদের মাঝে বিতরণ করা হলে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। সঞ্চালনায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবদুস সোবহান ও ইপিআই ইন্সপেক্টর শেখ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার রুপা রানী পাল, ডাক্তার মোঃ সাইদুর রহমান, ডাক্তার মোঃ হাবিবুল্লাহ, ডাক্তার নুসরাত, ডাক্তার সুজায়েত, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম সজীব, ডাক্তার রিপনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা।
রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের আম বিতরণের আয়োজন এই প্রথম। তারা বলেন, এটি হাসপাতালের ইতিহাসে একটি স্মরণীয় ও মানবিক উদ্যোগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন বাস্তবায়িত হয়। রোগী ও শিশুদের মাঝে আম বিতরণকে ঘিরে হাসপাতালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
