প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৯ এএম
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ মে) বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ৬ জন এবং ঈদগাঁও ইউনিয়নের ৩ জন রয়েছেন। তাদের মধ্যে জুয়া সংশ্লিষ্ট, হত্যা চেষ্টা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আবুল কালাম (৪৬), শাহ আলম (৬০), মোহাম্মদ সালাম (৫০), শমসুল আলম (৫৮), কামাল হোসেন (৪৬), মোঃ জাহেদ (২১), জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) এবং দিদার।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই অভিযানে এলাকায় অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
