প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রেমিয়ান’স অ্যাসোসিয়েশন (জুরা)’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রিজন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আল আহসান স্পন্দন ।
সোমবার (১১ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে সংগঠনটির সভাপতি মুশফিকুর রিজন বলেন,
“আমাদের রেমিয়ানদের কাছে আমাদের কলেজ একটা আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমরা চেয়েছিলাম আমাদের কলেজের একটা প্লাটফর্ম করার। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রেমিয়ান’স অ্যাসোসিয়েশন করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি এই সংগঠনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বেট বন্ধন আরো দৃঢ় হবে।”
