বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

চ্যাম্পিয়ন নবীনগর উপজেলা ক্রিকেট দল, এমপির সঙ্গে সাক্ষাৎ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৩৮ পিএম

নবীনগর ক্রিকেট দলের চ্যাম্পিয়ন উদযাপন ও সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলা ক্রিকেট দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর পৌর এলাকার আলিয়াবাদস্থ এডভোকেট আব্দুল মান্নানের নিজ বাস ভবনে দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলার ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এডভোকেট আব্দুল মান্নান এমপি উনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে এডভোকেট আব্দুল মান্নান এমপি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে একটি আদর্শ, শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে।

Link copied!