শনিবার ০৯, মে ২০২৬

শনিবার ০৯, মে ২০২৬ -- : -- --

ঢাবি আন্তঃহল জুডো প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল জুডো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল এবং ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে। গতকাল ৭ মে ২০২৬ বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পেয়ে রানার্স আপ হয়।

ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল ৩টি স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণ, ৫ টি রৌপ্য ও ৫ টি তাম্র পেয়ে রানার্স আপ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ক্রীড়া কমিটির সদস্য ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ৪টি ওজন শ্রেণিতে ছাত্রী হলের ২৮ জন এবং ৬টি ওজন শ্রেণিতে ছাত্র হলের ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

Link copied!