বুধবার ১০, জুন ২০২৬

বুধবার ১০, জুন ২০২৬ -- : -- --

মাভাবিপ্রবিতে আলুঘাটি উৎসব

মাভাবিপ্রবি থেকে সাব্বির রহমান

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৭:৪০ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বগুড়া স্টুডেন্টস এসোসিয়েশন অফ এমবিএসটিইউ এর উদ্যোগে আলুঘাটি উৎসব অনুষ্ঠিত হয়েছে।বগুড়ার ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নিতে এবং নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে এ উৎসবের আয়োজন করা হয়।এতে বগুড়া থেকে আগত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও অনান্য জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজন আমাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। দীর্ঘদিন পর বগুড়ার স্বাদ আর বন্ধুদের আড্ডা, দুটিই উপভোগ করলাম।

এসোসিয়েশন সভাপতি আসিফ তালুকদার বলেন, আমাদের লক্ষ্য শুধু খাবারের আয়োজন নয়, বরং বগুড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Link copied!