বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১০:২৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প্রজেক্ট ( ১৩০৮৭)   বাস্তবায়ন উপলক্ষে একটি ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুবিধাভোগী জনগোষ্ঠী এবং সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুর ২ টা ৩০ মিনিটে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর অডিটোরিয়াম কক্ষে  অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে এ গবেষণা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের ১৪টি উপকূলীয় জেলাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কাজ করবেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে নোবিপ্রবি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা অর্জন করবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

উক্ত  কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক। এছাড়া সহকারী অধ্যাপক মো. ফরিদ দেওয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

ইনসেপশন ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের  SPM এবং  অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্টের ASPM  সহকারী অধ্যাপক  ফারিয়ান তাহরিম।

 অনুষ্ঠানের  আয়োজকরা জানান, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত HEAT প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কর্তৃক পরিচালিত ATF Sub-Project-এর Component 2.2 এর অধীনে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পসমূহে অর্থায়ন প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় সারা দেশের ১৫১টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির  ৬টি প্রকল্পের জন্য মনোনীত হওয়ার গৌরব অর্জন করে। এরমধ্যে  অর্থনীতি বিভাগের  একটি প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছে এবং এটি  বিভাগের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।

Link copied!