সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

জবি থিয়েটারের নতুন কমিটির নেতৃত্বে রাজীব-নাহিদ

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৪০ পিএম

থিয়েটার কমিটি ২০২৬ -এর সদস্যবৃন্দ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অন্যতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে নেতৃত্বে এসেছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রাজীব চক্রবর্তী এবং ইংরেজি বিভাগের নাহিদ হোসেন সিদ্দিকী।

রোববার (৩ মে) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে রাজীব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং নাহিদ হোসেন সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সম্মানসূচক সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান উপদেষ্টা হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন জলি এবং উপদেষ্টা হিসেবে আরিফুল কবির লেমন দায়িত্ব পালন করবেন।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে কনক কুমার পোদ্দার চয়ন, দপ্তর সম্পাদক আদিবা সুলতানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিশ্বজিৎ রায় রুদ্র মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ওবায়দুর রহমান রুসাদ, ইব্রাহিম খলিল, দীপ্ত মোদক জয়, জীবন শিকদার, মো. আবদুল হাকিম, দীপ্ত সরকার ও বাফিউ ইসলাম। পাশাপাশি প্রিয়া সাহা এবং এম. এস. কে. শিমুলকে সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

সাধারণ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সামিউল অনুপ খান, সিয়াম মাহমুদ, উম্মে মারজান রাইসা, হামিম আদনান, সাগর তিদিম, কার্তিক রায়, প্রিতুল দাস এবং সীমান্ত চন্দ্র শীল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী বলেন, "জাহাঙ্গীরনগর থিয়েটার দীর্ঘ ৪৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে নাট্যচর্চা করে যাচ্ছে। আমরা সেই একই ধারা বজায় রেখে প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় থিয়েটার চর্চা অব্যাহত রাখব। শিল্পের জয় হোক, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। জয়তু জাহাঙ্গীরনগর থিয়েটার।"

Link copied!